Skip to main content

গণিত অলিম্পিয়াড কৌশলে "আনন্দে গণিত শিখি" অনলাইন কোর্সটিতে অংশগ্রহণের নিয়ম

 


গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন, প্রথম পাঠ,  #আনন্দে_গণিত_শিখি" অনলাইন কোর্সটিতে অংশগ্রহণ করার নিয়মাবলী,,,

১)প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপের ব্রাউজারে (যেমন- গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স) গিয়ে টাইপ করুন muktopaath.gov.bd

২) যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে তাহলে মুক্তপাঠ ওয়েবসাইটে প্রবেশের পর ডান পাশে উপরে "রেজিস্ট্রেশন" লেখায় ক্লিক করুন।

৩)প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করুন।

৪) রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ওয়েবসাইটটিতে অন্য যেকোন সময় প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র 'লগইন' করলেই হবে। প্রতিবার লগইন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা আপনার ই-মেইল আইডি অথবা মোবাইল নম্বর  ও পাসওয়ার্ডটি প্রয়োজন হবে।

৫) লগইন করার পর পেইজের উপরের দিকে সর্ব বামে থাকা 'কোর্স ক্যাটাগরি'-তে গিয়ে "শিক্ষা" ক্লিক করুন।

৬) "গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন : প্রথম পাঠ, আনন্দে গণিত শিখি" কোর্সটিতে ক্লিক করুন।

৭) পেইজের ডানপাশে "কোর্সে প্রবেশ করুন"-এ ক্লিক করুন।

৮) 'কোর্স কনটেন্ট' এর অধীন মডিউলগুলোতে গিয়ে কোর্সটি সম্পন্ন করুন। প্রতিটি ভিডিও/কন্টেন্ট এর জন্য সময় নির্দিষ্ট করে দেয়া আছে যা ভিডিওগুলো চলমান অবস্থায় ভিডিওর ঠিক  নিচেই দেখাবে। এই সময় অতিক্রান্ত হলেই পরবর্তী ধাপে যাওয়া যাবে।
৯)প্রায় প্রতিটি ধাপের শেষেই কুইজ অপশন আসবে। কুইজ অপশনে ক্লিক করে কুইজগুলোর উত্তর দিতে হবে। পাশ নম্বর  ৫০%। প্রশ্নের উত্তর একবার ভুল হলেও সমস্যা নেই। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ বার কুইজের উত্তর দেয়ার সুযোগ থাকে। 

১০)একেকটি মডিউল সম্পন্ন করার পর ধাপে ধাপে পরের মডিউলগুলো আপনার জন্য উন্মুক্ত হবে।
১১) কোর্সটি একবারে শেষ করতে হবে এমন নয়। চাইলে প্রতিদিন একটি /দুইটি করে মডিউল শেষ করা যাবে। এক্ষেত্রে প্রতিবার প্রবেশের ক্ষেত্রে কোর্সের নামের উপরে ক্লিক করলেই পেইজের নিচের দিকে 'কোর্সে প্রবেশ করুন' লেখাটি দেখাবে। প্রবেশ করলেই দেখা যাবে আগে যে মডিউলগুলো সম্পন্ন করা হয়েছে সেগুলোর ডানপাশে  সবুজ রং এর চিহ্ন দেয়া আছে।

১২) কোর্সটি মোট ৯ টি মডিউলে বিভক্ত। প্রতিটি মডিউল শেষে রয়েছে মূল্যায়ন। সবগুলো মডিউল সমাপ্ত করার পর কোর্সটির চূড়ান্ত মূল্যায়নে অংশগ্রহণ করুন।

১৩) এরপর ঘোষণা অপশনে ক্লিক করুন। এবার কোর্সটি সম্পূর্ণভাবে সম্পন্ন হবে।

১৪) কোর্স শেষ হবার পর আবার কোর্সে প্রবেশ করুন, তাহলে " সার্টিফিকেট দাবি করুন" অপশন পাবেন।অথবা প্রোফাইলের নিচেও সার্টিফিকেট অপশন থাকে। সেখানে ক্লিক করলেও" সার্টিফিকেট দাবি করুন" অপশন পাওয়া যাবে। এই অপশনে ক্লিক করুন। সার্টিফিকেট কিছুক্ষনের মধ্যেই আসবে। সার্টিফিকেটের পিডিএফ ফাইল ডাউনলোড করুন।

১৫) সার্টিফিকেটে নামের বানানে কোন ভুল থাকলে  প্রোফাইলের আপডেট অপশনে গিয়ে নামের বানান ঠিক করে পুনরায় " সার্টিফিকেট দাবী করুন" অপশনে ক্লিক করুন। সংশোধিত সার্টিফিকেট আবার পাবেন।

১৬) আপনার প্রোফাইল ১০০% আপডেট রাখবেন সবসময়। 

ধন্যবাদ। 

Comments

Popular posts from this blog

মৌসুমী,সমাজের জন্য এক অনুপ্রেরণার নাম।।

 এইচএসসিতে ভর্তি হওয়ার সর্বশেষ তারিখটাও যখন অতিক্রান্ত হয়েছে তখনও ভর্তি হয়নি মৌসুমী। ভর্তি হয়নি বললে ভুল হবে। ভর্তি হওয়ার মতো টাকা তখনো যোগাড় করতে পারেনি মৌসুমী।  হ্যাঁ, বলছিলাম ডিকেজিএস ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির এক ভর্তি প্রার্থী মৌসুমীর কথা। ভর্তির সময় চলে যাওয়ার বেশ কিছুদিন পর টাকা জোগাড় হয় তার। সেই কাহিনী আরো অবাক করার মতো। মৌসুমীকে পাত্রী হিসেবে দেখতে এসে পাত্র পক্ষ যে টাকা দিয়ে যায় তাই জমিয়ে রাখে মৌসুমী সবার অজান্তে। জমানো টাকা দিয়ে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ হয় মৌসুমীর। কলেজে ভর্তি হওয়ার প্রবল ইচ্ছাশক্তি তাকে সফলতার পথ দেখিয়েছে।  যখন কলেজের অধ্যক্ষ মহোদয়ের সাথে দেখা করেন ভর্তি বিষয়ে কথা বলতে তখন যে অনেক দেরি হয়ে গেছে এটা তার অজানা ছিলো না। কিন্ত তার আত্মবিশ্বাস ছিলো প্রবল। তার ইচ্ছাশক্তি, তার সব ঘটনা শুনার পর অধ্যক্ষ মহোদয়ের আন্তরিকতা, সুশীল সমাজের সহযোগিতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মৌসুমীর বিষয়টি কর্তৃপক্ষের নজর কাড়ে। সকলের সহযোগিতয় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় বিশেষ বিবেচনায় ভর্তির অনুমতি প্রদান করেন মৌসুমীকে।  মোসুমী এক নতুন ইতি...

ইদের আনন্দ পরিবহন নৈরাজ্যে মলিন!! ভাড়া গুনতে হচ্ছে ৫ থেকে ১০ গুণ।।

 ইদ মানুষের জীবনে আনন্দের সাথে ভুগান্তিও কম নিয়ে আসে না। তবে সে ভুগান্তি আমাদের মতো মানুষেরই সৃষ্টি।  ইদকে সামনে রেখে ঘরমুখো মানুষের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়,অশালীন আচরণ, যানজট সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ সহ নানাবিধ বিষয়ে প্রশাসন সহ পরিবহন মালিক শ্রমিক সমিতির সদস্যের সাথে আলোচনা হয়েছে ইত:পূর্বে। তারই ধারাবাহিকতায় আজ ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় যাত্রীসাধারণের যাতায়াত ভাড়া,যানজট ইত্যাদি বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করতে লিগ্যাল এসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটি এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যবৃন্দ, রিপোর্টার সহ অনেকেই উপস্থিত হন। সাথে ছিলাম আমিও।  যেই পরিস্থিতি পর্যবেক্ষণে যাত্রা করেছিলাম তা পথিমধ্যেই পর্যবেক্ষণের সৌভাগ্য হয়েছিলো আমার। গফরগাঁও থেকে ময়মনসিংহ যেতে ১৫০ টাকা ভাড়া গুনতে হয়েছে আমাকে।  ড্রাইভারের কাছে জানতে চাইলে সহজ সরল উত্তর দিলেন "জিপি বাড়ছে"। একজন ড্রাইভার বললেন " আগে আমরা জিপি দিতাম ৭০ টেহা। মাস্টরের ৫০ টেহা আর পৌরসভা ২০ টেহা। আর আজকে মাস্টরের দিছি ২০০ টেহা আর পৌরসভার ১০০ টেহা।"  আর একজন ড্রাইভার এসে বললেন...